আজ বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সকালে ২নং ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৯নং ওয়ার্ডে অবস্থিত বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয়ের পাশে খাল থেকে এক বৃদ্ধার অজ্ঞাত লাশ ভেসে আসতে দেখা যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং তারা লা/শটি উদ্ধার করেন। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, মরহুমা একজন বৃদ্ধ মহিলা, বয়স আনুমানিক ১০২ বছর। তার বাড়ি পাশের চামী (একতা বাজার), নেছারাবাদ, পিরোজপুরে।
স্থানীয়দের ধারণা, তিনি খালপাড়ে ওযু করতে এসে অনাকাঙ্ক্ষিতভাবে খালে পড়ে যান, যার ফলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি নিয়ে তদন্ত করছে।
আপনার মতামত লিখুন :