ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে বৈষম্য বিরোধী মামলার আসামি-ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

  • প্রকাশিত : 17-06-2025
  • নিউজটি দেখেছেনঃ

গাজীপুরে বৈষম্য বিরোধী মামলার আসামি-ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ ছবির ক্যাপশন: গাজীপুরে বৈষম্য বিরোধী মামলার আসামি-ইয়াবা ট্যাবলেটসহ আটক ২
ad728

রবিবার (১৫ জুন) রাতে মহানগরীর কাশিমপুর, ৪নং ওয়ার্ড, কাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মামলার আসামি নান্নু মিয়াকে আটক করা হয়। অপরদিকে ৫নং ওয়ার্ডের সুরাবাড়ী ভূমিহীন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ জলিল ও মেহেদী হাসানকে এবং সি আর মামলায় ২ জন আসামিকে আটক করে পুলিশ।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বৈষম্য বিরোধী মামলায় নান্নু মিয়াসহ দুই মাদক কারবারি এবং সি আর মামলায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728