ঢাকা | বঙ্গাব্দ

সুন্দরবনের অজগর লোকালয়ে উদ্ধারের পর তা বনে অবমুক্ত

  • প্রকাশিত : 31-05-2025
  • নিউজটি দেখেছেনঃ

সুন্দরবনের অজগর লোকালয়ে উদ্ধারের পর তা বনে অবমুক্ত ছবির ক্যাপশন: সুন্দরবনের অজগর লোকালয়ে উদ্ধারের পর তা বনে অবমুক্ত
ad728
সুন্দরবন হতে লোকালয়ে আসা একটি অজগর সাপ উদ্ধার করে তা বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ৮ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়। এর আগে উপজেলার মঠবাড়ি গ্রামের আতিয়ার রহমান গাজীর বাড়িতে অজগর সাপটি স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। তাৎক্ষণিক বন কর্মিরা সহ ভিটিআরটি ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে। সাপটি ৮ ফুট লম্বা ও ১০ কেজি ওজন ছিল। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ সত্যপিরের ভারানী এলাকায় অবমুক্ত করা হয়েছে।



ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728