ঢাকা | বঙ্গাব্দ

উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করলো নোবিপ্রবি শিক্ষার্থীরা

  • প্রকাশিত : 13-08-2024
  • নিউজটি দেখেছেনঃ

উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করলো নোবিপ্রবি শিক্ষার্থীরা ছবির ক্যাপশন: উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করলো নোবিপ্রবি শিক্ষার্থীরা
ad728

আফনান সুলতানা জয়া : আল্টিমেটাম ও অবাঞ্চিতের পরেও পদত্যাগ না করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকী ও রেজিস্ট্রার মো.জসিম উদ্দীনের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার(১২ আগস্ট) বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর প্রদক্ষিণ করে ভিসি বাংলোর দিকে যায়। পরবর্তী প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন ব্যাঙ্গাত্মক স্লোগানে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, যেখানে পুরো দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যাক্তিরা শিক্ষার্থীদের দাবির মুখে  পদত্যাগ করছে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি,প্রো-ভিসি ও রেজিস্ট্রার এখনো পদত্যাগ না করায় নির্লজ্জতার প্রমান দিচ্ছে। ওনাদের ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বণি ইয়ামিন বলেন, ভিসি,প্রো-ভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে ইতোমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতেছি। আজ তাদের কুশপুত্তলিকা দাহন ও বিক্ষোভ সমাবেশ করেছি। উনারা অনেকদিন যাবৎ ক্যাম্পাসে আসেন না। উনারা যদি আমাদের বর্তমান কর্মসূচির পরও পদত্যাগ না করে আমরা আরো কঠোর হবো। বিশ্ববিদ্যালয়কে শাটডাউন করে দিবে শিক্ষার্থীরা। 




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728