সড়ক দুর্ঘটনায় নিহত হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও মসজিদে আবু বকর সিদ্দিক (রা.) হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও ইমাম হাফেজ মঈনুল ইসলামসহ নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মে (বুধবার) সকাল ১১টায় কয়রার মসজিদে আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক হাফেজ শাহিন আলমের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঘুগরাকাটি ফাযিল ডিগ্রি মাদ্রাসার আরবি মুহাদ্দিস মাওলানা আশরাফুল আলম, উপজেলা আল-হেরা জামে মসজিদের খতিব মাওলানা আইউব আলী, ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা শামসুল হক, অর্থ সম্পাদক হাফেজ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ এনামুল হক প্রমুখ।
সভায় বক্তারা মরহুম হাফেজ মঈনুল ইসলামের ইলমী ও দ্বীনি অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
আপনার মতামত লিখুন :