ঢাকা | বঙ্গাব্দ

চালকদের ভয় দেখিয়ে চাঁদা তুলতেন সাহালি, আটক করে পুলিশে সোপর্দ

  • প্রকাশিত : 01-05-2025
  • নিউজটি দেখেছেনঃ

চালকদের ভয় দেখিয়ে চাঁদা তুলতেন সাহালি, আটক করে পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন: চালকদের ভয় দেখিয়ে চাঁদা তুলতেন সাহালি, আটক করে পুলিশে সোপর্দ
ad728

নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় দীর্ঘদিন ধরে অটো ও সিএনজি চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগে পরিচিত সাহালি নামের এক ব্যক্তিকে স্থানীয় ছাত্র নেতা ও সাংবাদিকদের যৌথ অভিযানে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহালি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে থেকে এই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে তিনি দলীয় পরিচয়ের সুযোগ নিয়ে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে রাজনৈতিক পালাবদলের পরেও তিনি চাঁদাবাজি চালিয়ে যান, তবে এবার বিএনপির নাম ব্যবহার করে চাঁদা তোলার অভিযোগ উঠেছে।

৫ আগস্ট সরকারের ঘোষণায় চাঁদাবাজি নিষিদ্ধ করা হলেও সাহালি নিয়মিতভাবে স্ট্যান্ড থেকে চাঁদা তুলে যাচ্ছিলেন। স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং সাংবাদিকরা তদন্ত করে সাহালির এই কার্যকলাপ প্রকাশ্যে আনেন এবং তাকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ছাত্র সংগঠনের নেতারা প্রশ্ন তুলেছেন—জেলার প্রশাসন ও পুলিশের চোখের সামনে এতদিন সাহালির মতো চাঁদাবাজ কীভাবে সক্রিয় ছিল? তার পেছনে আসলে কারা ছিল?

অটো ও সিএনজি চালকরা জানান, চাঁদা না দিলে সাহালি তাদের মারধর কিংবা গাড়ি ভাঙচুরের হুমকি দিতেন। এ কারণে তারা দীর্ঘদিন ধরে আতঙ্কে চাঁদা দিতে বাধ্য হয়েছেন।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728