ঢাকা | বঙ্গাব্দ

পাহাড়ি তরুণী’কে ধর্ষণের প্রতিবাদে পুলিশের বাঁধা

  • প্রকাশিত : 20-04-2025
  • নিউজটি দেখেছেনঃ

পাহাড়ি তরুণী’কে ধর্ষণের প্রতিবাদে পুলিশের বাঁধা ছবির ক্যাপশন: পাহাড়ি তরুণী’কে ধর্ষণের প্রতিবাদে পুলিশের বাঁধা
ad728

পাহাড়ি তরুণী’কে ধর্ষণের প্রতিবাদে পুলিশের বাঁধার মুখে খাগড়াছড়ি সচেতন ছাত্র সমাজ ব্যানারে শিক্ষার্থীরা।
১৯ এপ্রিল শনিবার বিকেলে খাগড়াছড়ি য়ংড বিহারের রাস্তা ধরে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে আসলে শহরের পানখাইয়া পাড়া রাস্তার মুখে পুলিশের বাধার মুখে পরলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাহাড়ি শিক্ষার্থীরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় দাড়িয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
এসময় সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত ১৫ই এপ্রিল মধ্যরাত ১২টার সময় রাঙ্গামাটির কাউখালী উপজেলার আম্রং (বড়ডলু পাড়া) এলাকায় বাঙ্গালি ছেলে মোঃ ফাহিম (২৫) কর্তৃক এক মারমা তরুণী(২০) কে গণধর্ষন করে। ঘটনার পরদিন সকালে লোকজন ঘটনাটি জানতে পারার আগেই ধর্ষকরা সেখান থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী তরুণী বর্তমানে রাঙ্গামাটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কাউখালী থানায় জিডি করা হয়। কিন্তু ঘটনার ৩দিন পার হলেও অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করা হয়।
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীরা নিরাপত্তা হীনতায় ভুগছে নারী-শিশু ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত। এই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে যতগুলো ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটেছে তার কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি, বরং ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে। যার কারণে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়েই চলেছে পাহাড়ে।
বিক্ষোভ সমাবেশে মারমা স্টুডেন্টস্ কাউন্সিল এর সাধারণ সম্পাদক উক্যনু মারমা নেতৃত্বে বক্তব্য রাখেন, সাধারণ শিক্ষার্থী কবিতা চাকমা, চম্পা মারমা, নিংথোয়াই মারমা।
শিক্ষার্থীদের বাঁধা দেওয়ার বিষয়ে খাগড়াছড়ি সদর থানার (ওসি) আব্দুল বাতেন মৃদা জানান, নিরাপত্তার শঙ্কায় বিক্ষোভ মিছিলে বাঁধা দেওয়া হয়।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728