ঢাকা | বঙ্গাব্দ

উপজেলা প্রশাসন পাকুন্দিয়া নানা আয়োজনে বর্ষবরণ

  • প্রকাশিত : 15-04-2025
  • নিউজটি দেখেছেনঃ

উপজেলা প্রশাসন পাকুন্দিয়া নানা আয়োজনে বর্ষবরণ ছবির ক্যাপশন: উপজেলা প্রশাসন পাকুন্দিয়া নানা আয়োজনে বর্ষবরণ
ad728
পুরাতনকে (১৪৩১ বঙ্গাব্দ)বিদায় নিয়ে স্বাগত জানিয়ে এসেছে ১৪৩২বঙ্গাব্দ।সূর্যোদয়ের সাথে সাথে একটি বছরের ইতি ও একটি বছরের শুরু “এসো হে বৈশাখ এসো এসো‘‘।
সোমবার (১৪ এপ্রিল) সকাল  ৯ টায় উপজেলার পৌর চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে  আরম্ভ হয়ে উপজেলার প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন উপজেলানির্বাহী অফিসার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। আরো উপস্থিত ছিলেন  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার দপ্তরে আগত সকলের জন্য বৈশাখী খাবার বিভিন্ন ধরনের নকশী পিঠা, পান্তাভাত ও ভাজা মাছের আয়োজন করেন।
উপজেলা পরিষদের মাঠে সুসজ্জিত মঞ্চে এক মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠান স্ব-শরিরে উপস্থিত থেকে উপভোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বৈশাখী গ্রামীণ খাবার যেমন: নকশী পিঠা,বিভিন্ন ধরনের ভর্তা,পান্তাভাত,কাচামরিচ সহ নানা আয়োজন সকলের সহযোগীতায় সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে সকলকে ধন্যবাদ জানান।
উপজেলা প্রশাসনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল নৃত্য, জারিগান,সারি গান, আধুনিক সংগীত ও আবৃত্তিসহ আরো নানা আয়োজন। উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728