খুলনার দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
কয়রা উপজেলা প্রেসক্লাবের বিবৃতিতে দিয়েছেন সভাপতি শরিফুল আলম, সহ-সভাপতি আ. রউফ ও শেখ কওছার আলম, সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম ও গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, প্রচার সম্পাদক হাবিবুল্যাহ হাবিব, ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু এবং নির্বাহী সদস্যগণসহ অন্যান্যরা।
উল্লেখ্য, সাংবাদিক জাকির হোসেন সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার চিকিৎসা ও সুস্থতার জন্য প্রেসক্লাবের পক্ষ থেকে শুভ কামনা জানানো হয়।
আপনার মতামত লিখুন :