ঢাকা | বঙ্গাব্দ

মুরাদনগরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া ও সচেতনতামূলক আলোচনা সভা

  • প্রকাশিত : 10-03-2025
  • নিউজটি দেখেছেনঃ

মুরাদনগরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া ও সচেতনতামূলক আলোচনা সভা ছবির ক্যাপশন: মুরাদনগরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া ও সচেতনতামূলক আলোচনা সভা
ad728

"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচার প্রাণ ক্ষয়ক্ষতি"—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মহড়ায় ভূমিকম্পের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কীভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে, সে বিষয়ে সচেতনতামূলক প্রদর্শনী উপস্থাপন করেন ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়াও, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরে আলম, মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার জসীম উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বলেন, সচেতনতা ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগকালীন প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728