মোঃ শিমুল শেখ রাহুল : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সাব-রেজিস্ট্রার অমাইক বাবু। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১ টায় বটিয়াঘাটা সাব-রেজিস্ট্রি অফিসের প্রথম দিনের কর্ম দিবসে তিনি নিজ কার্যালয়ে যোগদান করেন।
এ সময় যোগদানকারী সাব-রেজিস্ট্রার অমাইক বাবুকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সভাপতি সম্পাদকসহ দলিল লেখকবৃন্দ ও সাব-রেজিস্ট্রি অফিস সহকারিসহ নকল নবিশ এসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ অফিস কর্মচারী বৃন্দ।
এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম অপু, সদস্য সচিব আঃ হালিম আকুঞ্জি, কোষাধ্যক্ষ দুলাল মহালদার, সাবেক সভাপতি মতিন সিদ্দিকী মিঠু, সাবেক সাধারন সম্পাদক মোল্যা মুসা, আলমগীর হোসেন, মিল্টন হালদার, আমজাদ হোসেন, পরমান্দ মিস্ত্রী, একেএম মাহাবুবুল হক, অনুকুল চন্দ্র গোলদার, এস এম বুট্রো, শাওন হাওলাদার, খুলনা সদর দলিল লেখক সমিতির দপ্তর সম্পাদক সালমান শেখ সহ নকল নবীশ এসোসিয়েশনের আলামিন হাওলাদার অফিস স্টাফরাও উপস্থিত ছিলেন। এর আগে অমাইক বাবু যশোর জেলার কেশবপুর সাব- রেজিস্ট্রি অফিসে সুনামের কাজ করে এসেছেন বলে জানা যায়। তিনি ৩৪তম বিসিএস ক্যাডার হিসাবে ২০১৬ সালে তিনি সাব-রেজিস্ট্রার হিসাবে যোগদান করেন।
বটিয়াঘাটা উপজেলা সংবাদিকের একাংশ মনে করেন, বটিয়াঘাটা উপজেলার নুতন সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদানের মধ্যদিয়ে দালালদের দৌরাত্ব কমবে এবং যথাযথ সময়ের মধ্যে উপজেলাবাসী সুফল ভোগ করবে।
আপনার মতামত লিখুন :