ঢাকা | বঙ্গাব্দ

দেবিদ্বারে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের গণসংবর্ধনা

  • প্রকাশিত : 02-07-2024
  • নিউজটি দেখেছেনঃ

দেবিদ্বারে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের গণসংবর্ধনা ছবির ক্যাপশন: দেবিদ্বারে মানুষ শান্তিতে বসবাস করছে: এমপি আজাদ
ad728

কুমিল্লা  প্রতিনিধি : দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এ গণসংবর্ধনা অনুষ্ঠান হয়। পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে নতুন দায়িত্ব গ্রহন করেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত নির্বাচনে একটি দুঃশাসন ও অপশক্তির পরাজয় হয়েছে। গত ১৫ বছর দেবিদ্বারের মানুষ তাদের কাছে জিম্মি ছিল। পাড়া-মহল্লায় তাঁরা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর তাÐবলীলা চালিয়েছিল। আজ দুঃশাসনের অবসান হয়েছে। মানুষ শান্তিতে বসবাস করছে। দেবিদ্বারের মানুষ শান্তিতে থাকলে আমি শান্তিতে থাকতে পারি। আমি সংসদে দেবিদ্বারের মানুষের কথা বলেছি। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একান্তভাবে দেবিদ্বারের অনেক অসমাপ্ত কাজের কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন দেবিদ্বারের মানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন।  
বিশেষ অতিথির বক্তব্যে, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ বলেন, দেবিদ্বারে পূর্বে যা হয়েছে তা বাদ। নতুন করে দেবিদ্বারকে এগিয়ে নিতে আমি সকলের সহযোগিতা চাই। একটি সুন্দর ও সুশৃঙ্খল দেবিদ্বার গড়ে তোলার পরিকল্পনা করছি। আপনারা আমাদের পাশে থাকলে এটি করা সম্ভব হবে। কোন দলাদলি বা হানাহানি নয়, দেবিদ্বারের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে সে জন্য কাজ করব।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর লিপি, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার থানার আফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম ভিপি কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728