নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ইন্সটিটিউট অব ইনফরমেশন সায়েন্সস (আইআইএস) স্পোর্টস উইকের তিনদিনব্যাপী উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার অবসান হয়েছে। আজ অনুষ্ঠিত ফাইনালে মিস্টিক ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লর্ড এসোশিয়েশন। ছেলে ও মেয়ে উভয় শাখায়ই বিভিন্ন আকর্ষণীয় খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইন্সটিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের (আইআইএস) ডিরেক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি এবং সকল শিক্ষার্থীরা এই স্পোর্টস উইক উদ্বোধন করেন। তিনদিন ধরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
ছেলেদের মধ্যে ২০০ মিটার দৌড়, সুই সুতা দৌড় এবং শর্ট পিচ ক্রিকেটের মতো প্রতিযোগিতা সবার নজর কেড়েছিল। অন্যদিকে, মেয়েদের মধ্যে লুডু, পিলো পাসিং এবং ঝুড়িতে বল নিক্ষেপের মতো খেলায় তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা গেল।
সর্বমোট পাঁচ দলে বিভক্ত হয়ে শর্ট পিচের খেলা শুরু হয়। পাচ দলের হাড্ডা হাড্ডি লড়াই এর পর ফাইনাল নিশ্চিত করে দুটি দল মিস্টিক ওয়ারিয়র্স এবং লর্ড এসোশিয়েশন। ফাইনালে দুটি দলের মধ্যে কঠিন লড়াইয়ের পর লর্ড এসোশিয়েশন চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করে।
এই উৎসবে সকল শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে পড়ল খেলার জোয়ার। বিভিন্ন আকর্ষণীয় খেলায় অংশগ্রহণ করে সকলেই উপভোগ করলেন এই উৎসব। আইআইএস স্পোর্টস উইক শুধুমাত্র একটি খেলাধুলা প্রতিযোগিতা ছিল না, এটি ছিল শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব এবং ক্রীড়াচেতনা বৃদ্ধির একটি অনুষ্ঠান। এই স্পোর্টস উইকের সাফল্যের জন্য সকলকে অভিনন্দন।
আপনার মতামত লিখুন :