ঢাকা | বঙ্গাব্দ

গাংনীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • প্রকাশিত : 17-01-2025
  • নিউজটি দেখেছেনঃ

গাংনীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ছবির ক্যাপশন: গাংনীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
ad728

মেহেরপুরের গাংনীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। 
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। 
উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি উদ্দোক্তাদের নিয়ে মোট ২২ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এসময় আরও উপস্থিত ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, সহকারী কমিশনার (ভুমি) সাদ্দাম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728