মোঃ শিমুল শেখ : অ্যান্টিভেনমের অভাব নেই এবং আতঙ্কিত না হওয়ার আহ্বান সিভিল সার্জনের।
বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই এই সাপের ছবি, ভিডিওসহ সাপটি সম্পর্কে নানা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। অনেকে প্রচার করছেন সাপটি কামড় দিলে মানুষের দ্রুত মৃত্যু হয় ইত্যাদি ইত্যাদি। বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছেন। এ ধরনের নেতিবাচক প্রচারের কারণে সারা দেশের ন্যায় খুলনার শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যা ইতিমধ্যে জনমনে ভীতিকর বিরাজ করছে।
তবে খুলনার হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের অভাব নেই জানিয়ে এই সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন, জেলার সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম। শুক্রবার (২৮ জুন) সকালের শিরোনাম নিউজকে এসব কথা বলেন তিনি।
শেখ সফিকুল ইসলাম বলেন, ‘সাপে কামড়ানো রোগীর জন্য খুলনার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে। দ্রুত সময়ের মধ্যে যদি জেনারেল হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া সম্ভব হয় তাহলে সেখানে নিয়ে যেতে হবে। খুলনার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উল্লেখযোগ্য খুলনা জেলার বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ, জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিভেনমের কোনো অভাব নেই।’
তিনি আরও বলেন, ‘রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের কিছু নেই। এই সাপে যদি কাউকে কামড়ায়, তাহলে সময়মত যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে কোনো ক্ষতি হবে না। শুধু রাসেলস ভাইপার নয়, যে কোনো সাপে কামড় দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।’ একই সঙ্গে রাতে ঘর থেকে বের হলে হাতে আলো এবং ছোটখাটো লাঠি রাখার কথাও বলেন তিনি।
সর্বশেষ তিনি মানুষকে সচেতন হতে বলেছেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি না করে বরং তিনি সকলকে একত্রিত হয়ে পরিবেশ রক্ষার জন্য উদ্বুদ্ধ করেছেন।
আপনার মতামত লিখুন :