ঢাকা | বঙ্গাব্দ

ইসালে সওয়াবের উদ্দেশ্যে মেজবানির আয়োজন করলেন সিআইপি মোহাম্মদ নেছার উদ্দিন

  • প্রকাশিত : 30-12-2024
  • নিউজটি দেখেছেনঃ

ইসালে সওয়াবের উদ্দেশ্যে মেজবানির আয়োজন করলেন সিআইপি মোহাম্মদ নেছার উদ্দিন ছবির ক্যাপশন: ইসালে সওয়াবের উদ্দেশ্যে মেজবানির আয়োজন করলেন সিআইপি মোহাম্মদ নেছার উদ্দিন
ad728

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নের ৫ নং হেটি খাইন ওয়ার্ডে ইসালে সওয়াবের উদ্দেশ্যে এক মেজবানের আয়োজন সম্পন্ন হয়েছে।
২৯ শে ডিসেম্বর সোমবার দুপুরে এই মেজবানীর আয়োজন করা হয়।
প্রতি বছরের ন্যায় এ বছরও সিআইপি মো: নেছার উদ্দিনের অর্থায়নে এই মেজবানির আয়োজন করা হয় তার পিতা মাতার জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে।
এ সময় মেজবানির দাওয়াত খেতে আসা হাজার হাজার মানুষের সমাগম ও উপস্থিতি লক্ষ্য করার মত।
এ ব্যাপারে, সিআইপি মো: নেছারের বড় ভাই ও হেঁটিখাইন ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ আমরা ৮ থেকে ১০ হাজার মানুষের আয়োজন করেছি। মেহমান যদি আরো বেশি হয় সমস্যা নেই। আমরা অতিরিক্ত ব্যবস্থা করে রেখেছি।
সকলের দোয়া চাই আগামীতে আরও বেশি মানুষ খাওয়ানোর ব্যবস্থা যাতে করতে পারি দোয়া করবেন।
সিআইপি নেছার উদ্দিন আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ৫ নং হেটিখাইন গ্রামের সফর আলীর ছেলে ও মেম্বার নাছির উদ্দিনের ছোট ভাই।




ad728
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728