আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলা ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে নাগেশ্বরী-কুড়িগ্রাম মহাসড়ক এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি কলেজ মোড় থেকে বি.এ.সি. মোড় হয়ে ব্যাসস্টান্ড কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়।
এ বিক্ষোভ প্রতিবাদ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উলামা,মশায়েখ, ইমাম,তাবলীগের সাথী,তোহিদী জনতা এবং ছাএরা অংশ গ্রহন করেন।
প্রভিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে নাগেশ্বরী উপজেলার ওলামা ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা তাদের বক্তব্যে বলেন, `সাদ'পন্থীদের বর্বরোচিত এই অমানবিক ও জঘন্যরকম কার্যক্রম শুধু ইসলাম নয়, মানবতার জন্যও হুমকি।
আমরা জোর দাবি জানাচ্ছি তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই এবং সারা বাংলাদেশের তাদের কার্যক্রম নিষিদ্ধ করার জোর দাবি জানাই।
আপনার মতামত লিখুন :