ঢাকা | বঙ্গাব্দ

মোহনগঞ্জে আল্লামা আহমদ শফী ( রহ:) জীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : 19-12-2024
  • নিউজটি দেখেছেনঃ

মোহনগঞ্জে আল্লামা আহমদ শফী ( রহ:) জীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন: মোহনগঞ্জে আল্লামা আহমদ শফী ( রহ:) জীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল
ad728
আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষাবোর্ড 'ইত্তেফাকুল মাদারিসিল ক্বওমিয়া মোহনগঞ্জ'-এর উদ্যোগে ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরুস্কার বিতরণ উপলক্ষ্যে 
আল্লামা শাহ আহমদ শফী রহঃ এর জীবনী শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বেলা ১১ টায় জামিয়া কাসিমিয়ায় অনুষ্ঠিত হয়।
বোর্ডের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
অনুষ্ঠানে আল্লামা শাহ আহমদ শফী রহ: এর জীবন-কর্ম নিয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বোর্ডের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক-মুফতি সফিউল্লাহ ও ইন্তেজামিয়া কমিটির সদস্য সচিব হা: কারী মাছুম বিল্লাহর পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামিয়া কাসিমিয়ার শায়খুল হাদীস মাওলানা আব্দুল হাই, হেফাজতে ইসলাম মোহনগঞ্জ উপজেলার আহববায়ক-মাওলানা নুরুল ইসলাম, মোহনগঞ্জ বড়মসজিদের খতিব মুফতি আমির উদ্দীন, কচুয়ারচর ইসলামিয়া হা: মাদরাসার মুহতামিম কারী শায়খ আব্দুর রশিদ, বোর্ডের অন্যতম উপদেষ্টা হাফিজ সৈয়দ আহমদ, আল্লামা আহমদ শফী রহ: এর খলিফা মাওলানা আব্দুল আজিজ উলুকান্দা, মোহনগঞ্জ পৌর হেফাজতের সভাপতি মুফতি সাইফুল ইসলাম, মোহনগঞ্জ শাহী মসজিদের খতিব মাওলানা আবুল হাসান ফয়সাল, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুল আলী, মাওলানা আবুল কাশেম, হা: মাও: মুজাহিদুল ইসলাম, মাওলানা সানোয়ার হোসাইন, মাওলানা আব্দুর রহিম, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মাহবুবুর রহমান আশিক, মাওলানা মাকসুদ হাসান বায়েজিদ, মাওলানা আরমান হোসেন বাক্কী যাদবপুরী, মাও: শোয়াইব বিন মুজিব প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতিশিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন উম্মাহর দরদী রাহবার।  হেফাজতে ইসলামের মাধ্যমে তিনি বাতিলের মোকাবেলায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। নাস্তিক্যবাদী অপশক্তির বিরুদ্ধে তিনি স্বীয় উস্তাদ শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানী রহ: এর পথ অনুস্মরণ করে জাতির নেতৃত্ব দিয়ে গেছেন। জাতির এই ক্রান্তিকালে মাদারিসে কওমিয়ার ছাত্র, শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাতিল অপশক্তির মোকাবেলায় উলামায়ে কেরামকে জনগনকে সাথে নিয়ে কাজ করতে হবে। টঙ্গীর ময়দানে  তাবলীগের সাথীদের উপর সন্ত্রাসী হামলার তীব্রপ্রতিবাদ জানিয়ে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সাদিয়ানীরা বিদেশি অপশক্তির ইন্ধনে দেশকে অস্তিথিশীল করার পাঁয়তারা করার চেষ্টা করছে। এব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবী জানান।04:52 PM



ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728