ঢাকা | বঙ্গাব্দ

বদলগাছীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত : 05-11-2024
  • নিউজটি দেখেছেনঃ

বদলগাছীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন: বদলগাছীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ad728

আশিক হোসেন : কৃষিই সমৃদ্ধি' এই প্রতিবাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে ২০২৪-২৫ ইং অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্পসারণের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহমেদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাকিব মিয়া ও রাকাব এর নওগাঁ কার্যালয়ের জোনাল ম্যানেজার রুহল আমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান।
এবার চলতি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে মোট ৫ হাজার ৫'শ ৮০ জন কৃষকের মধ্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
অপরদিকে একই স্থানে গত ৪ নভেম্বর থেকে তিন দিন ব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত মেলায় উপজেলা পর্যায়ে অবস্থিত সরকারী-বেসরকারী ৯ টি ব্যাংক ষ্টল বসিয়ে কৃষি ঋণ প্রাপ্তির সুযোগ-সুবিধা সম্পর্কে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অবগত করাসহ কৃষি ঋণ বিতরণের প্রস্তুতি গ্রহন করলে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের মাঝে ব্যাংক ঋণের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকরাই দেশের সম্পদ। তারা কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমেই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করছেন। শস্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলাকে আরও এগিয়ে নিতে কৃষকদের খাদ্য শস্য উৎপাদনে সহায়তা করার লক্ষ্যে কৃষি ঋণ মেলার আয়োজন করা হয়েছে। কৃষি ঋণ মেলায় কৃষকদের আগ্রহ দেখে আমি অভিভূত হয়েছি। এখানকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পর্যায়ক্রমে নওগাঁ জেলার প্রত্যেকটি উপজেলায় কৃষি ঋণ মেলা করা হবে। যাতে জেলার সকল কৃষককুল উপকৃত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রণোদনা গ্রহনকারী সাধারণ কৃষক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728