জাহাঙ্গীর আলম :চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মোহাম্মদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন আনোয়ারা উপজেলা প্রশাসন।
বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের মৃত্যুতে ৮ অক্টোবর( মঙ্গলবার) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী ভূমি কমিশনার হোসাইন মোহাম্মদ।
বীর মুক্তিযুদ্ধ আবু তাহেরকে শেষ বিদায়ীতে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনসুর চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোলাইমান।
বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এর জানাযার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
আপনার মতামত লিখুন :