গত শনিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় পৌর শহরের ক্যাফে অর্কিডে ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি চৌধুরী মুহাঃ খয়রাত হোসাইন সামাদী এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ এর রংপুর অঞ্চলের সভাপতি ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার প্রধান উপদেষ্টা মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল কাদের, ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে এবং দেশের অর্থনৈতিক গতিকে সচল রাখতে ব্যবসায়ীগণকে সহযোগিতা করার আহবান জানান। তিনি আরো বলেন, এই সংগঠন ব্যবসায়ীদের মধ্য থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও পিছিয়ে পড়া ব্যবসায়ীদের পাশে থাকবে বলে জানান।
আপনার মতামত লিখুন :