ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে বিপুল জনতার গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার চরফ্যাশনে আয়োজিত এই গণসংবর্ধনায় হাজারো মানুষ উপস্থিত হয়ে নয়নকে উষ্ণ অভ্যর্থনা জানান।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তাঁর আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে চরফ্যাশন ও মনপুরা উপজেলার সর্বস্তরের জনগণকে সশ্রদ্ধ সালাম জানান। তিনি বলেন, “সাবেক তিনবারের সফল সংসদ সদস্য, ডাকসুর সাবেক এজিএস ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন আলম দীর্ঘ ৩২ বছর আপনাদের পাশে থেকে সুনামের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত ও তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে এবার বিএনপি আমাকে নমিনেশন দিয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে থাকব।”
তিনি আরও বলেন, “আজ আমরা সকল বিভেদ ভুলে একত্র হয়েছি, একসাথে শপথ নিচ্ছি—আসন্ন নির্বাচনে চরফ্যাশন-মনপুরার মানুষ এক হয়ে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আল্লাহর রহমতে আপনাদের সকল চাওয়া-পাওয়া পূরণে কাজ করব।”
গণসংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভোলা জেলার নেতারা এবং চরফ্যাশন ও মনপুরার স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস।
আপনার মতামত লিখুন :