ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে এক যুবক আটক

  • প্রকাশিত : 07-11-2025
  • নিউজটি দেখেছেনঃ

ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে এক যুবক আটক ছবির ক্যাপশন: ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে এক যুবক আটক
ad728

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন ধরনের মাদক ও নগদ টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মোঃ মিঠু মিয়া (২৪)। তিনি ওই এলাকার মোঃ আবু তালেবের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১১ পিস ইয়াবা, ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১৬,৭২৫ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মিঠুকে আটক করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার বলেন, মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রম। আটক মিঠু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




ad728
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728