ঢাকা | বঙ্গাব্দ

শ্রীমঙ্গল থানা পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান

  • প্রকাশিত : 07-11-2025
  • নিউজটি দেখেছেনঃ

শ্রীমঙ্গল থানা পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল থানা পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান
ad728

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা দ্বিবার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মুশফেকুর রহমান। বুধবার (৬ নভেম্বর) সকালে তিনি থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

পরে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি মোঃ মুশফেকুর রহমান থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এরপর তিনি থানার বিভিন্ন রেজিস্টার, পত্রাদি, হাজতখানা, ফোর্সের ব্যারাক ও পুলিশ মেসসহ থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু; সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) রেঞ্জ ডিআইজি কার্যালয় সিলেট ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ মোঃ রফিকুল ইসলাম খানসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728