ঢাকা | বঙ্গাব্দ

ফুলতলায় ধানের শীষের পক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : 07-11-2025
  • নিউজটি দেখেছেনঃ

ফুলতলায় ধানের শীষের পক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ফুলতলায় ধানের শীষের পক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত
ad728

খুলনা জেলার ফুলতলা উপজেলার ৪নং ফুলতলা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বুড়িয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাবলু হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আলী আজগর লবি। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো।

অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু ও মোল্লা মনিরুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার শহিদুল ইসলাম, খুলনা জেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক নওশাদ হোসেন লালু, এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা।

প্রধান অতিথি আলহাজ্ব আলী আজগর লবি তাঁর বক্তব্যে বলেন, “ধানের শীষ একটি শান্তির প্রতীক। এই প্রতীকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। আমাকে জয়যুক্ত করলে ফুলতলা ও ডুমুরিয়া অঞ্চলের সার্বিক উন্নয়নমূলক কাজের দায়িত্ব আমি নেব।” তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

কর্মীসভা উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মাসুদ করিম।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728