ঢাকা | বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশিত : 04-11-2025
  • নিউজটি দেখেছেনঃ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ছবির ক্যাপশন: প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ad728

জেলা পরিষদের প্রকৌশলীই ঠিকাদার, টেন্ডার ছাড়াই ৩০ লাখ টাকার গেইট নির্মাণ শিরোনামে অনলাইন ঢাকা পোস্ট, দৈনিক আমাদের সময়, দৈনিক ইনকিলাব, দৈনিক জনকন্ঠ সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট প্রত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে ২৮ ও ২৯ অক্টোবর, ২০২৫ ইং তারিখে প্রকাশিত সংবাদগুলোর প্রতিবাদ লক্ষ্মীপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো:  নাজিমুল হক সরকার। ৫ আগষ্ট, ২০২৪ খ্রি: তারিখ পরবর্তী জেলা পরিষদের অভ্যন্তরে সেনা ক্যাম্প স্থাপনের পর সেনাবাহিনীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে জরুরী ভিত্তিতে প্রধান গেইট ও নিরাপত্তা দেওয়াল নির্মাণের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষকে অনুরোধ করেন। সেনাবাহিনীদের অনুরোধের প্রেক্ষিতে গত ২১.০১.২০২৫ খ্রি: তারিখে জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় সভায় ১০,০০,০০০/- (দশ লক্ষ ) টাকা করে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকায় ০৩ (তিন) টি প্রকল্প গ্রহণ করা হয়। যাহা জরুরী ভাবে বাস্তবায়নের জন্য Request for quation (RFQ) এর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার প্রেক্ষিতে Request for quation (RFQ) পদ্ধতিতে বাস্তবায়নের জন্য প্রাক্কলন প্রস্তুত পূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মেসার্স তামান্না আক্তার, প্রো: তামান্না আক্তার কে জরুরী ভিত্তিতে কাজটি বাস্তবায়নের নিমিত্তে কার্য়াদেশ প্রদান করা হয়। কার্যাদেশের প্রেক্ষিতে মেসার্স তামান্না আক্তার, প্রো: তামান্না আক্তার, লক্ষ্মীপুর জেলা পরিষদ ভবনের প্রধান গেইট, গেইটের সাথে সংযুক্ত দ্বিতল রুম বিশিষ্ট গার্ডশেট ও নিরাপত্তা দেওয়াল নির্মাণের কাজ প্রাক্কলন মোতাবেক শতভাগ বাস্তবায়ন করেন। 

যা সম্প্রতি গত ২১.১০.২০২৫ খ্রি: তারিখ জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও প্রশাসক, জেলা পরিষদ, লক্ষ্মীপুর মহোদয় কর্তৃক উদ্বোধন করা হয়েছে। কিন্তু উক্ত সংবাদে সহকারী প্রকৌশলীকে ঠিকাদার দেখিয়ে যা উল্লেখ করা হয়েছে, তা শতভাগ মিথ্যা। কেননা বিল হয়েছে ঠিকাদারের নামে ও বিল উত্তোলন করেছেন ঠিকাদার। শুধুমাত্র কাজটির তদারকি ছাড়া অন্য কোনো ভূমিকা সহকারী প্রকৌশলী হিসেবে আমার ছিল না। সংবাদে পদোন্নতি ও দায়িত্ব নিয়ে যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নহে। নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করি। তিনি বলেন, পেশাগত অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠার কারণে ডিপার্টমেন্টাল পদোন্নতি দেওয়া হয়, যা আমার ক্ষেত্রেও হয়েছে। 

এছাড়া পদ শূন্য থাকায় অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়টি অন্য জেলা পরিষদেও বিদ্যমান রয়েছে বরং এই দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত বেতন-ভাতাদি প্রদান করা হয় না। সেনাবাহিনীর নিরাপত্তার স্বার্থে জেলা পরিষদ ভবনের প্রধান গেইট, গেইটের সাথে সংযুক্ত দ্বিতল রুম বিশিষ্টি গার্ডশেট ও নিরাপত্তা দেওয়াল নির্মাণ করা হয়, অথচ আমাকে ঠিকাদার বানানো হলো। এছাড়া জনবল কম থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছি, অথচ আমাকে পদলিপ্সু তকমা দেওয়া হয়েছে। কাজের অভিজ্ঞতা ও সময়ানুবর্তিতার কারণে পদোন্নতি চলমান প্রক্রিয়া হিসেবে হয়েছে, অথচ আমাকে পদ বাগিয়ে নেওয়ার অভিযুক্ত করা হয়েছে। মো: আবু ছিদ্দিক, প্রো: মো: আবু ছিদ্দিক ই-টেন্ডার নোটিশ নং- ০৫/২০২৩-২০২৪, টেন্ডার আইডি নং ৯৭২৬০২, প্যাকেজ নং- ০২ এর নির্বাচিত ঠিকাদার তার ব্যক্তি স্বার্থ এবং আক্রোশের বশবর্তী হয়ে একটার পর একটা মিথ্যা ও বিভ্রন্তি মূলক তথ্য প্রচার করছেন।  ঘটনাগুলোর গভীরে না গিয়ে ভাসা ভাসা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচারের কারণে আমার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সন্মান ক্ষুন্ন হয়েছে । আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন, আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। 



(মো: নাজিমুল হক সরকার)

সহকারী প্রকৌশলী

জেলা পরিষদ, লক্ষ্মীপুর।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728