ঢাকা | বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত : 28-10-2025
  • নিউজটি দেখেছেনঃ

কোম্পানীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ছবির ক্যাপশন: কোম্পানীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
ad728
সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন দুদু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশা, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, সহ-সাংগঠনিক মুস্তাকিম আহমেদ ফরহাদ, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, ওসমান খা, আব্দুল্লাহ আল মামুন, রাইসুল ইসলাম রাজন, আরমান আহমদ, আবু আল হেলাল, আবুল হোসেন, সিনিয়র সদস্য হেলাল মিয়া, মাসুদ রানা, আসাদুজ্জামান আসাদ, ওয়ারিছ মিয়া, মাসুক মিয়া প্রমুখ।

বক্তারা কর্মসূচিতে বলেন,

“যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াচ্ছে। দেশপ্রেম, সংগঠনের ঐক্য ও পরিবেশ রক্ষার চেতনায় আজকের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে থাকবে।”

বৃক্ষরোপণ কার্যক্রম শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ জাতীয়তাবাদী চেতনায় দেশ ও মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728