ঢাকা | বঙ্গাব্দ

চর সাড়াশিয়ায় চরম দৌরাত্ম্য: প্রভাবশালী বংশের যুবকের ত্রাসে অতিষ্ঠ গ্রামবাসী

  • প্রকাশিত : 25-10-2025
  • নিউজটি দেখেছেনঃ

চর সাড়াশিয়ায় চরম দৌরাত্ম্য: প্রভাবশালী বংশের যুবকের ত্রাসে অতিষ্ঠ গ্রামবাসী ছবির ক্যাপশন: চর সাড়াশিয়ায় চরম দৌরাত্ম্য: প্রভাবশালী বংশের যুবকের ত্রাসে অতিষ্ঠ গ্রামবাসী
ad728

পাবনা জেলায় বেড়া থানার চর সাড়াশিয়া গ্রামে  প্রভাবশালী বংশের দুই যুবকের দৌরাত্ম্যে অতিষ্ঠ স্থানীয় সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, এরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুজন—আরিফ,পিতা মোঃ আব্দুল হাই প্রাং এবং রজব,পিতা মোঃ আফসার মোল্লা গ্রামের একটি প্রভাবশালী পরিবারের সদস্য। তারা নিয়মিতভাবে মাদকসেবন, জুয়া খেলা ও চুরি-ডাকাতির  অপরাধে জড়িত। সম্প্রতি গ্রামের বিভিন্ন ঘাট থেকে নৌকা, ইঞ্জিনসহ কৃষিকাজের সরঞ্জাম চুরির কাজ চালিয়ে যাচ্ছে।  তাদের সাহায্য করছে ওই গ্রামের তাঁরা মাঝির দুই ছেলে ফারুখ এবং আশরাফুল। স্থানীয়দের নৌকা,নৌকার ইঞ্জিন, কৃষিজমির ইঞ্জিন সহ বিভিন্ন জিনিসপত্র  চুরি করছে ওই যুবকেরা,এ বিষয়টি স্থানীয়রা বুঝতে পারলেও কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছে  না।
একাধিক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, “ওদের ভয়ে আমরা মুখ খুলতে পারি না। কেউ কিছু বললেই তার উপড় অমানবিক নির্যাতন শুরু হয়। থানায় অভিযোগ দিতে গেলেও পরে আরও বিপদে পড়তে হয়"।
গ্রামের সাধারণ মানুষ জানান, প্রশাসনের নিরব ভূমিকায় এসব অপরাধ দিন দিন বেড়েই চলেছে। তাদের দাবি, অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের মাধ্যমে এসব অপরাধীদে  বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হোক।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728