১৫ অক্টোবর বুধবার সকাল ১১ টায় বন্দর উপজেলা সমবায় কার্যালয়ে সমবায় কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া'র সভাপতিত্বে ও সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ'র সঞ্চালনায় আগামী ১ নভেম্বর ২০২৫ ইং জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়
উক্ত সভায় বন্দর উপজেলার সমবায় সমিতি থেকে উপস্থিত ছিলেন, এলাইভ মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর নূর-এ-আজাদ, আস্থা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর মোঃ জিয়াউর রহমান, আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর মো. লিটন মিয়া, পরিবেশ যুব সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর মো. ফরিদ উদ্দিন, জনকল্যান ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর মো. রমজান মির্জা, কলাবাগ আনসার ভিডিপি মহিলা বহুমুখী সমবায় সমিতি লি. মোসা. কামরুন্নাহার লিপি, আত্বপ্রচেষ্টা বহুমুখী সমবায় সমিতি লি. এর মো. জিয়াউর রহমান, বন্দর থানা অটোরিক্সা মালিক বহুমুখী সমবায় সমিতি লি. মো. মাছুম, মো. মহিউদ্দিন, এলাইভ মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. শাকির আহমেদ বাপ্পি।
সভায় সকল সমবায়ীগণ যথাযোগ্য মর্যাদায় সমবায় দিবস পালন করার আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় বন্দর উপজেলা সমবায় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :