ঢাকা | বঙ্গাব্দ

মান্দায় প্রসাদপুর ইউনিয়নে জামায়াতের এমপি প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত : 10-10-2025
  • নিউজটি দেখেছেনঃ

মান্দায় প্রসাদপুর ইউনিয়নে জামায়াতের এমপি প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন: মান্দায় প্রসাদপুর ইউনিয়নে জামায়াতের এমপি প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলার ৭ নং প্রসাদপুর ইউনিয়নের ৩ ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪ টায় খুদিয়াডাঙ্গা উত্তরপাড়া ঈদগাহ ময়দানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে হলে সৎ মানুষদেরকে সংসদে পাঠাতে হবে। স্বাধীনতার পর বাংলাদেশে অনেক দল ক্ষমতায় এসেছে, যারা ক্ষমতায় এসেছে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যদি আপনাদের ভাগ্যের পরিবর্তন চান তাহলে সঠিক দলকে, সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। তিনি সকলকে নতুন বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকা তলে এসে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা সেক্রেটারি মো মোয়াজ্জেম হোসেন মাস্টার, সহকারী সেক্রেটারি মো রফিকুল ইসলাম, যুব সভাপতি আব্দুল মালেক, বায়তুলমাল সম্পাদক মো মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম,সেক্রেটারি অধ্যাপক মুনসুর রহমান, নায়েবে আমীর মতিউর রহমান, বায়তুলমাল সম্পাদক মো আব্দুল কুদ্দুস প্রমূখ।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728