ঢাকা | বঙ্গাব্দ

আসাদুজ্জামান মিন্টু মল্লিক গ্রেফতার, আমতলীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি

  • প্রকাশিত : 09-10-2025
  • নিউজটি দেখেছেনঃ

আসাদুজ্জামান মিন্টু মল্লিক গ্রেফতার, আমতলীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ছবির ক্যাপশন: আসাদুজ্জামান মিন্টু মল্লিক গ্রেফতার, আমতলীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি
ad728

বরগুনার আমতলীতে শ্রমিকলীগ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক গ্রেফতার হয়েছেন। বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। তার গ্রেফতারের খবরে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আওয়ামী লীগ সরকার কর্তৃক সাজা দেওয়ার দিন মিন্টু মল্লিক আমতলী পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৬ অক্টোবর রাতে বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরেরও বেশি সময় ধরে আসাদুজ্জামান মিন্টু মল্লিক বিভিন্নভাবে ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন।
উপজেলার ছাত্রদলের নেতা মাহিন বলেন, “২০২৪ সালের ৪ আগস্ট মিন্টু মল্লিক আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে লাঠি-সোটা হাতে শান্তি মিছিল করেছিলেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতাকর্মী জানান, মিন্টু মল্লিক হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ভিজিডি কার্ড দেওয়ার নামে নামপ্রতি ৫ হাজার টাকা করে নিয়েছেন। এছাড়া, টিআর-কাবিখাসহ উন্নয়নমূলক কাজ নামমাত্র করে সরকারি বরাদ্দের অধিকাংশ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তাদের দাবি, “যথাযথ তদন্ত হলে মিন্টু মল্লিকের দুর্নীতির আসল চিত্র প্রকাশ পাবে।”




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728