ঢাকা | বঙ্গাব্দ

মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ-বনজ চারাগাছ বিতরণ

  • প্রকাশিত : 06-06-2024
  • নিউজটি দেখেছেনঃ

মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ-বনজ চারাগাছ বিতরণ ছবির ক্যাপশন: মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ-বনজ চারাগাছ বিতরণ
ad728

তারিকুল ইসলাম  "বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ " এ শ্লোগান সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ পর্যন্ত মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে উপজেলার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ফলদ-বণজ চারাগাছ বিতরণ করা হয়। জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর অনুপ্রেরণায় ও মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি  মাহমুদুল হাসান এর সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ  কার্যক্রম পরিচালনা করা হয়।  বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুন্নাহার মির্জা কাশেম  মহিলা ডিগ্রী কলেজ, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয়, বালিজুড়ী এস এম সিনিয়র মাদ্রাসা সহ মোট ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ টি করে  ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।  এ সময় মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিন, এস আই জিন্নত আলী জিন্নাহসহ স্ব স্ব ইউনিয়ন এবং পৌরসভার বিট অফিসারগণ এবং বিভিন্ন  প্রতিষ্ঠান প্রধানগণ সহ স্টাফবৃন্দ  উপস্থিত ছিলেন।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728