ঢাকা | বঙ্গাব্দ

মুকসুদপুরে উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রকাশিত : 05-10-2025
  • নিউজটি দেখেছেনঃ

মুকসুদপুরে উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ছবির ক্যাপশন: মুকসুদপুরে উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ad728

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশ নেন একাডেমির কর্মকর্তা, সদস্য, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

নান্দনিক ব্যানার, ফেস্টুন ও রঙিন প্ল্যাকার্ডে সজ্জিত দলগুলো শহরে উৎসবের আবহ তৈরি করে। বাশির সুর, ঢাক-ঢোলের বাজনা ও নাচগানে মুখরিত হয় পুরো এলাকা, যেন এক সাংস্কৃতিক মিলনমেলা।

শোভাযাত্রা শেষে একাডেমি মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মেহেদী হাসান বিপ্লব।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম।

বক্তারা জানান, ২০১৪ সালের ৫ অক্টোবর তৎকালীন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ কামরুজ্জামান একাডেমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

একাডেমি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আজিজুর রহমান।

বক্তারা আরও বলেন, গত এক দশকে মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমি স্থানীয় শিল্পী, সংগীতশিল্পী, নাট্যকর্মী ও চিত্রশিল্পীদের প্রতিভা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটেছে এবং গ্রামীণ সংস্কৃতির নবজাগরণ ঘটেছে।

সভায় জানানো হয়, ভবিষ্যতে একাডেমির কার্যক্রম আধুনিকায়ন ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, জীবন সদস্য মোঃ ছিরু মিয়া, মোঃ মাহাবুব হাসান বাবর, মেহেদী হাসান বিপ্লব, মিজান মোল্লা, তাপশ কুমার কুণ্ডু, সদস্য রিপন সরকার ও আজিজুর রহমান শামীম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা একাডেমির উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728