ঢাকা | বঙ্গাব্দ

ভালুকায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : 01-10-2025
  • নিউজটি দেখেছেনঃ

ভালুকায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: ভালুকায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ad728

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বড়চালা গ্রামে তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের তজিবর রহমানের মেয়ে ও দৌলা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, তাসলিমার স্বামী শফিকুল ইসলামের জুতার দোকান ও পোল্ট্রি ব্যবসা ছিল। ব্যবসায় লোকসান ও ঋণের চাপে তিনি প্রায় এক বছর আগে লাপাত্তা হয়ে যান। এরপর থেকে তাসলিমা দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন স্বামীহারা ও অর্থকষ্টে ভুগছিলেন তাসলিমা। গতকাল (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728