বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন যেন শোডাউনে রূপান্তরিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের পূজা মন্ডপ পরিদর্শন কর্মসূচি বিকাল সাড়ে ৩টা হতে রাত্রি ৯ টা পর্যন্ত উপজেলার প্রসাদপুর কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে শুরু হয়ে কামারকুড়ি, কুসুম্বা , বাদলঘাটা, ঘাটকৈর, কালীতলা, কালিকাপুর বাজারসহ মান্দা, কুসুম্বা পরানপুর ,ও ভালাইন ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করা হয়।
উক্ত পূজা মন্ডপ পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ মান্দা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
তিনি সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্য করে বলেন, গত ৫৩ বছর একটি শব্দ দ্বারা আপনাদেরকে হেয় করা হয়েছে, সেটা হলো 'সংখ্যালঘু' ।আপনারা 'সংখ্যালঘু' নন আপনারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে আপনার আমার অধিকার সমান। জামায়াতের লোক ধার্মিক তাই তারা ধর্মীয় স্বাধীনতাতে বিশ্বাসী। গত ৫ই আগস্টে জুলাই বিপ্লবের পর জামায়াতের কোন কর্মী কি মন্দিরে হামলা করেছে? হিন্দুদের বাড়ি ঘর দখল করেছে? পুকুরের মাছ লুট করেছে ? দোকানপাট ভাঙচুর করেছে? করেনি। পূর্বে করেনি ভবিষ্যতেও করবে না। সারা বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ , এখানে একই বাজারে একই গলিতে মন্দির আছে, মসজিদ আছে কোনদিন সেখানে দ্বন্দ্ব হয়নি। তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে সব দলকে দেখেছেন একবার জামায়াতকে নির্বাচিত করে দেখুন। জামায়াতে ইসলামী যদি নির্বাচিত হতে পারে তাহলে চাঁদাবাজি থাকবেনা , টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, মানি লন্ডারিং এর মাধ্যমে বেগম পাড়ায় বাড়ি হবে না। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পূজা উদযাপনের আহ্বান জানান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীন নওগাঁ জেলা শাখার সভাপতি এবং আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন,সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, অফিস সেক্রেটারি হাফেজ আয়নাল হক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৪নং মান্দা (সদর) ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুবুর রহমান, ব্যবসায়ী ফোরাম সভাপতি রাকিব চৌধুরী, শিবির সভাপতি মাহমুদুল হাসান, রোমান ইসলাম, শিবির নেতা ফাহিম ইসলাম, শিবির নেতা মানিক সহ জামায়াত ও শিবিরের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকগণ।
আপনার মতামত লিখুন :