ঢাকা | বঙ্গাব্দ

মাধবপুর-মনতলা সড়কে ঝোপঝাড় পরিষ্কার অভিযানে স্বেচ্ছাসেবক দল

  • প্রকাশিত : 20-09-2025
  • নিউজটি দেখেছেনঃ

মাধবপুর-মনতলা সড়কে ঝোপঝাড় পরিষ্কার অভিযানে স্বেচ্ছাসেবক দল ছবির ক্যাপশন: মাধবপুর-মনতলা সড়কে ঝোপঝাড় পরিষ্কার অভিযানে স্বেচ্ছাসেবক দল
ad728
হবিগঞ্জের মাধবপুরে মাধবপুর-মনতলা সড়কের দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার করার দ্বিতীয় দফার অভিযান শুরু করেছে মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন দলের ১ম যুগ্ম আহ্বায়ক ও মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি আল আমিন ইসলাম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে আলাকপুর থেকে রাজনগর পর্যন্ত সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। এ উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য হলো সড়ক দুর্ঘটনা, ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধ করা এবং সব শ্রেণি-পেশার মানুষের চলাচল নিরাপদ করা।

আল আমিন ইসলাম বলেন, “আমাদের রাজনীতি মূলত মানুষের সুখ-দুঃখ নিয়েই। এই রাস্তার ঝোপঝাড় পরিষ্কার করতে গত কয়েকদিন ধরে কাজ শুরু করেছি। লোকবল কম থাকায় প্রথমে শুধু দুই মোড় পরিষ্কার করতে পেরেছিলাম। আজ কীটনাশক ছিটিয়ে বাকি জায়গার আগাছা পুড়িয়ে দিচ্ছি, যাতে যাত্রী ও ড্রাইভার নির্বিঘ্নে চলাচল করতে পারেন।”

সিএনজি ড্রাইভাররা জানান, রাতের বেলা এই রাস্তা দিয়ে গাড়ি চালানো বিপজ্জনক ছিল—ডাকাতি ও সড়ক দুর্ঘটনার আশঙ্কার কারণে। এবার ঝোপঝাড় পরিষ্কার হলে তাদের চলাচল অনেক নিরাপদ হবে।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728