ঢাকা | বঙ্গাব্দ

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয় অরণ্য এলাকা থেকে ৩ জেলে আটক

  • প্রকাশিত : 11-09-2025
  • নিউজটি দেখেছেনঃ

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয় অরণ্য এলাকা থেকে ৩ জেলে আটক ছবির ক্যাপশন: সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয় অরণ্য এলাকা থেকে ৩ জেলে আটক
ad728

সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অভয় অরণ্য এলাকায়  কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ১ টি ডিঙি নৌকা, কাঁকড়া সহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। জানা গেছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭ টার দিকে ভ্রমরখালী বন টহল ফাঁড়ির অধিনস্থ কোদালকাটা খাল প্রবেশ নিষিদ্ধ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন,দাকোপ উপজেলার পানখালী গ্রামের শহীদ শেখ, একতার শেখ ও শরিফুল ইসলাম। অভিিযান পরিচালনা করেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন ও ভ্রমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ হাকিম। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শামীম রেজা মিঠু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে ১০ সেপ্টেম্বর সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728