ঢাকা | বঙ্গাব্দ

মাধবপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত : 03-09-2025
  • নিউজটি দেখেছেনঃ

মাধবপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছবির ক্যাপশন: মাধবপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ad728

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
৩ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩টায় মাধবপুর উপজেলা মেধা বিকাশ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান,মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ,সামসুল ইসলাম মামুন,পৌর বিএনপির সভাপতি গোলাপ খান,সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া,যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী, সাদেক মেম্বার,মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান ফরিদ, ১ম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, কাউছার মিয়া,সিয়াম আহমেদ,শফিক,বিল্লাল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল,যুবদলের আহ্বায়ক জনি,সদস্য সচিব সুজন,ছাত্রদলের আহ্বায়ক মারুফ।
এছাড়াও বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন,সংসদ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, যতই ষড়যন্ত্র হোক নির্বাচন ইনশাআল্লাহ সঠিক সময়ই হবে।আমি মাঠের নেতা,আমি প্রত্যেকটি গ্রামে পায়ে হেঁটে রাজনীতি করেছি আমার শক্তি জনগণ।
অন্য বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি মেধা বিকাশ চত্বর এলাকা প্রদক্ষিণ করে। র‍্যালিতে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728