চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রবিবার (৩১ আগস্ট) রাত নয়টায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা 'ছাত্রদের উপর হামলা কেন ইন্টেরিম জবাব দে, ফ্যাসিবাদের দোসরেরা হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন।
এ সময় নেতা-কর্মীরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। এর আগে আমরা দেখেছি জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা নুরুল হক নুরের উপর হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সরকার ব্যার্থতাযর পরিচয় দিচ্ছে। গনঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু কোন ধরনের বিভেদ নেই।
জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের দোসরেরা সারাদেশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসরদের হুশিয়ার করে বলতে চাই বাংলাদেশের কোন জায়গায় যদি ফ্যাসিস্টের আচড় পড়ে তাহলে ছাত্রদল জেগে উঠবে। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তারা সাবধান যান।
শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা দেখছি কিছু কিছু মহল যারা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে তারা আজ বিভিন্ন স্থানে ছাত্রদের উপর হামলা করেছে। আগামী ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। ইন্টেরিম সরকার ষড়যন্ত্র রুখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। একটি নির্বাচিত সরকারই দেশকে সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পারবেন।
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :