জুলাই-আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকে স্মরণ করে ফুলতলা উপজেলা জামায়াতের আয়োজনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় স্থানীয় স্বাধীনতা চত্বরে আয়োজিত এই সমাবেশ ও মিছিল ছিল স্মরণকালের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ, যা ফুলতলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলীম মোল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী আকবর মোল্যা এবং জেলা ছাত্র শিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হুসাইন আহমদ।
সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আজিজুল হক, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, ছাত্র শিবিরের সভাপতি আঃ রহিম খান ও সেক্রেটারি মোঃ মোজাহিদুল ইসলাম, দামোদর ইউনিয়ন আমীর ইঞ্জিঃ শাব্বির আহমদ ও সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান, ফুলতলা ইউনিয়ন আমীর মাষ্টার মফিজুল ইসলাম ও সেক্রেটারি হাফেজ আল আমিন, জামিরা ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম ও সেক্রেটারি মাষ্টার মিজানুর রহমান, জামায়াত নেতা ফ. ম. আঃ রহমান, মোঃ শাহজাহান মোল্যা, মাওলানা জোবায়ের হোসেন ফাহাদ, গাজী মোঃ নুর ইসলাম বাবুল, যুবনেতা মোঃ হাবিব বিশ্বাস, নূর আলী আকুঞ্জী, মোঃ জুলহাস মোল্যা প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার নানা দিক তুলে ধরে ছাত্র-জনতার আত্মত্যাগ ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষাকে পদদলিত করে পরিচালিত সকল স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে গণজাগরণই হতে পারে একমাত্র উত্তরণ পথ। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ফুলতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে ফুলতলা শহরজুড়ে সৃষ্টি হয় এক অভূতপূর্ব দৃশ্যপট।
আপনার মতামত লিখুন :