ঢাকা | বঙ্গাব্দ

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সীতাকুণ্ডের টেরিয়াইল–বহরপুর–মহানগর সড়ক

  • প্রকাশিত : 04-08-2025
  • নিউজটি দেখেছেনঃ

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সীতাকুণ্ডের টেরিয়াইল–বহরপুর–মহানগর সড়ক ছবির ক্যাপশন: পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সীতাকুণ্ডের টেরিয়াইল–বহরপুর–মহানগর সড়ক
ad728

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইল–বহরপুর–মহানগর সংযোগ সড়কটি টানা বর্ষণে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। ফলে ওই সড়কে যান চলাচল মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
শনিবার ২ আগস্ট রাত থেকে ভারি বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা ঢলে সড়কের বিভিন্ন অংশে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও কর্মজীবীরা।
টেরিয়াইল এলাকার বাসিন্দা আবু তাহের জানান, “প্রতিবারই বর্ষায় একই চিত্র দেখা দেয়। বারবার দাবি জানানো হলেও কোনো টেকসই ব্যবস্থা নেওয়া হয়নি।”
স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের জন্য খাল সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কথা বহুবার বলা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ad728